News Flash

  • Home
  • দেশ
  • বক্স বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মারামারি, গ্ৰেফতার ৮
Image

বক্স বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মারামারি, গ্ৰেফতার ৮

বাঁকুড়া, ৮ আগস্ট (হি. স.) : শ্রাবণী উৎসব উপলক্ষে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় একের পর এক দোকান। ঘটনায় গ্ৰেফতার করা হয়েছে ৮ জনকে। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বাঁকুড়া শহরের এক নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রাবনী উৎসব উপলক্ষে মাইক বাজছিল বাঁকুড়া শহরের ১ নং ওয়ার্ডের গোপীনাথপুর এলাকায়। সেই মাইক বাজানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। প্রথমে বচসা বাধে লাগোয়া পাড়ার সঙ্গে। এর পর বচসা ধীরে ধীরে সংঘর্ষের চেহারা নেয়। দুপক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটে।গোপীনাথপুর তন্তু বায় সমিতির দুর্গামন্দির সহ বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দুর্গামন্দির ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।এই ঘটনায় দোষীদের শাস্তির ও ক্ষতিপূরণের দাবী জানিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষের স্বাক্ষরিত এক স্মারকলিপি জমা দিতে একদল জনতা সদর থানায় সামনে হাজির হন।
গোপীনাথপুর তন্তু বায় দুর্গামন্দিরের সম্পাদক দূর্গাদাস লৌহ বলেন, গোপীনাথপুরের সমস্ত তন্তবায় সম্প্রদায়ের এই দুর্গা মন্দির।এই মন্দিরে হামলায় সকলেই মর্মাহত।আমরা এই ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ এর দাবী জানাচ্ছি।

Releated Posts

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026

নিয়োগ পরীক্ষা নিয়ে ঝাড়খণ্ডে পড়ুয়াদের বিধানসভা অভিযান, সংস্কার ও সিবিআই তদন্তের দাবি

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে সোমবার ঝাড়খণ্ড বিধানসভার দিকে…

ByByNews Desk Aug 10, 2026

সরকারি ই-মার্কেটপ্লেসে বদলে গেছে সরকারি ক্রয়ের নিয়ম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): এক দশক আগে মাত্র ৪২২ কোটি টাকা পণ্য ও পরিষেবা লেনদেনের মোট মূল্য (জিএমভি)…

ByByNews Desk Aug 10, 2026

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top