News Flash

  • Home
  • দেশ
  • চাইবাসা থেকে ৫ মাওবাদীকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী
Image

চাইবাসা থেকে ৫ মাওবাদীকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী

পশ্চিম সিংভুম, ৮ আগস্ট ( হি.স) : পশ্চিম সিংভুমের চাইবাসায় নকশাল বিরোধী অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ৫ জন মাওবাদীকে গ্রেফতার করেছে৷ যেসব মাওবাদীকে গ্রেফতার করা হল তাদের নাম, জয় সিং আঙ্গারিয়া ওরফে রাউতু আঙ্গারিয়া, মদন আঙ্গারিয়া, অভিষেক হাঁসদা ওরফে মাতলু, সুকলাল বনরা ওরফে চাদা এবং মোনে তিউ। মাওবাদীরা সকলেই চাইবাসা জেলার টোটো এবং গোইলকেরা থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সিআরপিএফ ও জেলার পুলিশ বাহিনী অভিযান চালিয়ে পাঁচ মাওবাদীকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। যদিও কিছু মাওবাদী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ধৃত মাওবাদীদের কাছ থেকে অস্ত্র-শস্ত্র সহ বেশকিছু অবৈধ জিনিষপত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026

নিয়োগ পরীক্ষা নিয়ে ঝাড়খণ্ডে পড়ুয়াদের বিধানসভা অভিযান, সংস্কার ও সিবিআই তদন্তের দাবি

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে সোমবার ঝাড়খণ্ড বিধানসভার দিকে…

ByByNews Desk Aug 10, 2026

সরকারি ই-মার্কেটপ্লেসে বদলে গেছে সরকারি ক্রয়ের নিয়ম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): এক দশক আগে মাত্র ৪২২ কোটি টাকা পণ্য ও পরিষেবা লেনদেনের মোট মূল্য (জিএমভি)…

ByByNews Desk Aug 10, 2026

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top