News Flash

Image

দুদিনের সফরে হাফলং আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া

হাফলং (অসম), ৮ আগস্ট (হি.স.) : আগামীকাল বুধবার (৯ আগস্ট) দুদিনের ডিমা হাসাও জেলা সফরে আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। বৃহস্পতিবার তিনি হাফলং শহরে ড. ভীমরাও আম্বেদকরের মূর্তির আবরণ উন্মোচন করবেন।

সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল গুয়াহাটির রাজভবন থেকে বেরিয়ে সকাল ৬:৪৫ মিনিটে গুয়াহাটি রেলস্টেশন থেকে ১৫৮৮৮ নম্বর ভিস্টাডম টুরিস্ট ট্রেনে রওয়ানা হবেন। যথাসময়ে নিউ হাফলং রেলস্টেশন আসার পর সেখান থেকে দুপুর ১২টায় হাফলং আবর্ত ভবনে এসে পৌঁছবেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।
হাফলং এসে আগামীকালই আবর্ত ভবনে প্রথমে জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন নিরাপত্তা এজেন্সির শীর্ষ আধিকারিকদের সঙ্গে জেলার সর্বশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করবেন রাজ্যপাল। এর পর রাজ্যপাল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে গিয়ে পরিষদেদের মুখ্য কার্যনির্বাহী সদস্য সহ অন্য পারিষদ এবং অন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।

পরের দিন ১০ আগস্ট হাফলং শহরে ড. ভীমরাও আম্বেদকরের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন কাটারিয়া। মূর্তির আবরণ উন্মোচনের পর তিনি হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করার পাশাপাশি এমওএস-এর অধীনে নির্মিত দিলিয়াব্রা সাঙ্গিব্রার নির্মাণ কাজ পরিদর্শন করবেন। এছাড়া বিকেলের দিকে হাফলং আবর্ত ভবনে বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বসবেন রাজ্যপাল।
ওইদিনই রাত ১০-টায় আগরতলা-ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেসে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া গুয়াহাটিতে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top