News Flash

  • Home
  • খেলা
  • দেশের মাটিতে বিশ্বকাপ ট্রফি জিততে চাই’, বলছেন ভারত অধিনায়ক রোহিত
Image

দেশের মাটিতে বিশ্বকাপ ট্রফি জিততে চাই’, বলছেন ভারত অধিনায়ক রোহিত

ওয়াশিংটন, ৭ আগস্ট (হি.স.): ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয় বার বিশ্বকাপ ট্রফি জিতেছিল ভারত। এরপর কেটে গেছে ১২টা বছর। আর বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয়নি টিম ইন্ডিয়ার। এ বার দীর্ঘ ১২ বছরের খরা কাটাতে মরিয়া রোহিতের ভারত।

এই মুহূর্তে নিজের একাডেমির কাজ দেখাশোনা করতে আমেরিকায় রয়েছেন রোহিত শর্মা। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘২০১১ সালে যখন ভারত বিশ্বকাপ জিতেছিল তখন আমি ভারতীয় স্কোয়াডের সদস্য ছিলাম না। ট্রফিটা সত্যিই দারুণ সুন্দর। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, এই ট্রফির সঙ্গে প্রচুর স্মৃতিও জড়িয়ে রয়েছে। তাই আশা করছি এবার এই সুন্দর বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলে আমরাও একটা দারুণ স্মৃতি তৈরি করতে পারব।’
সেই সঙ্গে রোহিত বলেছেন, ‘দেশের মাটিতে বিশ্বকাপ। আমরা প্রচুর সমর্থন পাব। ১২ বছর পর যদি বিশ্বকাপ দেশে ফেরাতে পারি তাহলে সেটা দারুন ব্যাপার। ‘

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top