News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের এক সহকারী কমান্ডেন্টের মৃত্যু মারণরোগে, চোখের জলে শেষ বিদায় জানালেন সহকর্মী সহ প্রত্যেকেই
Image

রাজ্যের এক সহকারী কমান্ডেন্টের মৃত্যু মারণরোগে, চোখের জলে শেষ বিদায় জানালেন সহকর্মী সহ প্রত্যেকেই

আগরতলা, ৭ আগস্ট : টি এস আর ষষ্ঠ বাহিনীর সহকারী কমান্ডেন্টের মৃত্যুতে সংশ্লিষ্ট বাহিনীর সর্বস্তরের আধিকারিক ও জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ষষ্ঠ বাহিনীর সহকারী কমান্ডেন্ট হংসরাজ রিয়াং রবিবার কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ও সন্তান সহ পরিবার পরিজনদের। প্রয়াত সহকারী কমান্ডেন্ট মারণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকালে প্রয়াত সহকারী কমান্ডেন্টের মরদেহ কলকাতা থেকে আগরতলা হয়ে পরে নিয়ে আসা হয় খোয়াইয়ের রামচন্দ্রঘাটস্থিত টিএসআর ষষ্ঠ বাহিনীর সদর দপ্তরে। এখানে বাহিনীর জওয়ান ও আধিকারিকেরা যথাযোগ্য মর্য্যাদায় প্রয়াত আধিকারিককে শোক সেলামী জানান।সামরিক কায়দায় এদিন শেষ বিদায় জানানো হয় প্রয়াত টিএসআর অফিসারকে। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন টিএসআর ষষ্ঠ বাহিনীর দায়িত্বে নিয়োজিত দ্বাদশ বাহিনীর কমান্ডেন্ট রনদ্বীপ দাস, তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরা ও টিএসআর ষষ্ঠ বাহিনীর বিভিন্ন স্তরের আধিকারিকেরা। মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সবাই। শোক সেলামী শেষে প্রয়াত অফিসারের মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের বাড়িতে। প্রয়াত অফিসারের মরদেহ বাড়িতে আসতেই সমস্ত এলাকাবাসীরা ভিড় জমান বাড়ীর সামনে। শোকস্তব্ধ প্রত্যেকেই।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top