আগরতলা, ৭ আগস্ট : আসাম রাইফেলের উদ্যোগে প্রায় ৮০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার। সোমবার আসাম রাইফেলস ছোটবেকরা, জিরিবাম, মনিপুর থেকে ১৩ টি সাবানের কেস থেকে মোট ৮০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছে। পাশাপাশি আটক করা হয়েছে ৩ জনকে। নারকোটিক্সের বিরুদ্ধে আগরতলা সেক্টরের শ্রীকোনা ব্যাটেলিয়ানের ইন্সপেক্টর জেনারেল আসাল রাইফেলস ( ইস্ট) এর তত্ত্বাবধানে এই অভিযান সংঘটিত হয়। জিরিবাম পুলিশের একটি বিশেষ টিম এই অভিযানে ছিলেন। আটককৃত তিন পাচারকারীকে জিরিবাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহ্ন করা হবে। বর্তমানে মনিপুরের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে চোরকারবারিরা মনিপুর থেকে আসামে মাদক পাচারে সক্রিয় হয়ে উঠেছে। তবে এর বিরুদ্ধে সক্রিয় রয়েছে প্রশাসন।

আসাম রাইফেলের আগরতলা সেক্টরের শ্রীকোনা ব্যাটেলিয়ানের উদ্যোগে উদ্ধার ৮০ লক্ষ টাকার গাঁজা
Tags:
Releated Posts
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…
অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…


















