News Flash

  • Home
  • দেশ
  • বালুরঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পড়ুয়ার
Image

বালুরঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পড়ুয়ার

বালুরঘাট, ৭ আগস্ট (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক স্কুল পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম প্রীতম প্রামাণিক (১২)।

জানা গিয়েছে, সোমবার সকালে খাসপুর এলাকার একটি দোকানের পাশে ছাগলের খাবার জন্য গাছ থেকে পাতা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই পড়ুয়া ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই এলাকায় এক স্টেশনারি দোকান রয়েছে সূর্য মোহন্ত নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, তিনি চুরি আটকাতে প্রতিদিন রাতে দোকানে বিদ্যুৎ সংযোগ করে রাখেন। বিদ্যুতের তার থেকে ওই পড়ুয়া বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে অভিযোগ। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে পড়ুয়ার পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। এদিকে ঘটনার পর থেকে ওই দোকান মালিক পলাতক। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top