News Flash

  • Home
  • খেলা
  • এস.এম কাপ অনূর্ধ্ব ১৭ বালকদের ফুটবলে চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল
Image

এস.এম কাপ অনূর্ধ্ব ১৭ বালকদের ফুটবলে চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। দ্বিমুকুট বিজয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ বালকদের রাজ্য আসরেও  চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগেও ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছিল। চূড়ান্ত খেলায় আজ, সোমবার কৈলাশহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে ত্রিপুরা স্পোর্টস স্কুল দক্ষিন জেলার একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। রবিবার প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল নিজ নিজ প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল।‌ বিজয়ী ত্রিপুরা স্পোর্টস স্কুলের অধীন জমাতিয়া, খাচেন্দ্র রিয়াং ও বাংলারুল হালাম খেলার প্রথমার্ধেই পরপর তিনটি গোল করে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি স্ট্রাইকার অধীর জমাতিয়াকে পরপর দুটি হলুদ কার্ড দেখানোর পরিপ্রেক্ষিতে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরও করে দেন। পরবর্তী সময়ে ১০ জন খেললেও দক্ষিণ জেলার প্রতিনিধি একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল কোনও গোল পরিশোধ করতে পারেনি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি নন্দ নারায়ন জমাতিয়া।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top