News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে পালিত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং – এর জন্মদিন
Image

রাজ্যে পালিত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং – এর জন্মদিন

আগরতলা, ৭ আগস্ট : সোমবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং -এর ১১৭ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং -এর প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্য নেতৃত্ব।প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শচীন্দ্র লাল সিং -এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জনগণের জন্য আজীবন কাজ করে গেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি প্রথম সারির হয়ে ভূমিকা পালন করেছে। গোটা বিশ্ব মুখ্যমন্ত্রীর কথা মনে রাখবে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে সেই সময় যারা ত্রিপুরায় এসেছিলেন তাদের পুনর্বাসনের জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শচীন্দ্র লাল সিং। তাই তিনি আজকের দিনেও প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top