News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টাকার বিনিময়ে অঙ্গনওয়ারী কেন্দ্রে চাকুরী দেবার অভিযোগ, শোরগোল গোটা বিলোনিয়া মহকুমায়
Image

টাকার বিনিময়ে অঙ্গনওয়ারী কেন্দ্রে চাকুরী দেবার অভিযোগ, শোরগোল গোটা বিলোনিয়া মহকুমায়

আগরতলা, ৭ আগস্ট : বিলোনিয়া পৌর পরিষদে সাতজনের চাকরির অফার বন্টনকে কেন্দ্র করে তোলপাড় শেষ হতে না হতেই  আবারো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরি অফারকে কেন্দ্র করে শোরগোল বিলোনিয়া মহকুমায়। অর্থের বিনিময়ে চাকরির অফারগুলো বন্টন করা হচ্ছে এই অভিযোগ উঠছে দলীয় কর্মীদের পক্ষ থেকে। বিলোনিয়া মন্ডল সভাপতি সহ ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ইশারায় নাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরির অফার গুলি বাঁকা পথে দেওয়া হচ্ছে এই অভিযোগও রয়েছে দলীয় কর্মীদের পক্ষ থেকে। এই ক্ষোভ উগরে দিয়ে দলীয় কার্যকর্তারা তালা ঝুলিয়ে দেয় এক অঙ্গওয়াড়ি সেন্টারে। ঘটনা সোমবার সকালে বিলোনিয়া মনুরমুখ এলাকার আমতলী অঙ্গনওয়াড়ি সেন্টারে। তালা ঝুলিয়ে রেখে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে দলীয় কার্যকর্তা থেকে শুরু করে কর্মীদের দাবি চাকরির অফার কেলেঙ্কারির ক্ষেত্রে যাতে হস্তক্ষেপ করে সুষ্ঠু সমাধান করেন।

এছাড়া দলীয় কার্যকর্তা থেকে শুরু করে কর্মীদের অভিযোগ বুথ কমিটি ও গ্ৰাম পঞ্চায়েতকে ডিঙ্গিয়ে কি করে মন্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চাকরির অফারগুলি বন্টন করে দিচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। আমতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফার দেওয়ার ক্ষেত্রে বুথ সভাপতি যেমন জানেন না, তেমনি জানেন না এস বিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। এই নিয়ে শোরগোল দলীয় কর্মীদের মধ্যে। তাদের অভিযোগ ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়ে গেছে। আর অন্যদিকে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের ভাগ্যে জোটেনি অফার। তাই তারা এই দিন তালা ঝুলিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এখন দেখার বিষয় সুষ্ঠু তদন্তে কি বের হয়ে আসে।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top