News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাংসদ ফিরে পেতেই সংসদে ফিরলেন রাহুল গান্ধী, ‘জিন্দাবাদ’ স্লোগানে অভিবাদন কংগ্রেস নেতাকে
Image

সাংসদ ফিরে পেতেই সংসদে ফিরলেন রাহুল গান্ধী, ‘জিন্দাবাদ’ স্লোগানে অভিবাদন কংগ্রেস নেতাকে

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): সাংসদ পদ ফিরে পেতেই সংসদে ফিরলেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার দুপুরে সংসদে এসে সর্বপ্রথম সংসদ চত্বরে অবস্থিত গান্ধীমূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। এরপর সংসদে প্রবেশ করেন। ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগানে অভিবাদন জানানো হয় কংগ্রেস নেতাকে। সাংসদ পদ ফিরে পাওয়ার আনন্দ রাহুলের চোখে-মুখেও দেখা গিয়েছে এদিন। ইন্ডিয়া জোটের সাংসদরা সংসদ চত্বরে রাহুল গান্ধীকে উষ্ণ অভিবাদন জানান।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সদস্যপদ পুনরুদ্ধার করেছে লোকসভার সচিবালয়। সোমবার কেরলের ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধীর সদস্যপদ পুনরুদ্ধার করেছে লোকসভা সচিবালয়। রাহুল আবারও ফিরে পেয়েছেন নিজের সাংসদ পদ। এ বিষয়ে সোমবার লোকসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সাংসদ পদ ফিরে পাওয়ার পর সোমবারই টুইটারে নিজের বায়ো পরিবর্তন করেছেন রাহুল গান্ধী।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top