News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি সার্ভিস বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত : সঞ্জয় রাউত
Image

দিল্লি সার্ভিস বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): দিল্লি সার্ভিস বিলের তীব্র সমালোচনা করলেন শিবসেনা নেতা (উদ্ধব ঠাকরে শিবির) সঞ্জয় রাউত। তিনি বলেছেন, দিল্লি সার্ভিস বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “নির্বাচনের সময় তাঁরা (বিজেপি) বলেছিল, দিল্লিকে রাজ্যের মর্যাদা প্রদান করবে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের কাছে নির্বাচনে হেরেছে।”

দিল্লি সরকারের ভূয়সী প্রশংসা করে সঞ্জয় রাউত বলেছেন, “কেজরিওয়ালের সরকার শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে ভাল কাজ করছে। তারা ঈর্ষান্বিত… আমরা রাজ্যসভায় এর বিরোধিতা করব।” প্রসঙ্গত, লোকসভায় পাস হয়েছে দিল্লি সার্ভিস বিল, এবার রাজ্যসভায় তা পেশ করা হবে। এই বিলের বিরুদ্ধে সমস্ত বিরোধী শিবির ঐক্যবদ্ধ।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top