News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অভিযানে নেমে আক্রমণের মুখে প্রশাসনিক কর্মীরা 
Image

অভিযানে নেমে আক্রমণের মুখে প্রশাসনিক কর্মীরা 

আগরতলা, ৫ আগস্ট : অসাধু ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমে আক্রমণের মুখে পড়ল প্রশাসনিক কর্মীরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজারে। জানা যায়,সম্প্রতি রাজ্য প্রশাসন তথা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা ক্রমে গোটা রাজ্য জুড়েই ড্রাগস কন্ট্রোলারের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাই ড্রাগস কন্ট্রোলারের নির্দেশক্রমে বিভিন্ন স্তরের শীর্ষ পদস্থ আধিকারিক বিভিন্ন ঔষধের দোকান গুলোর মধ্যে নিয়মিতভাবে অভিযান করছে।এরই মধ্যে এক রুটিন চেকিং-এ  গিয়ে তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজারে জনৈক ঔষধ ব্যাবসায়ীর দ্বারা রীতিমতো শারীরিকভাবে আক্রমণের শিকার হয়েছেন প্রশাসনিক কর্মীদের। অভিযোগ, শুক্রবার রাতে মোহরছড়া’র আনন্দ মেডিকেল হল নামক একটি ঔষধের দোকানে যখন ড্রাগস কন্ট্রোলারদের এক প্রতিনিধি দল অভিযান করতে যায় তখন আচমকা কর্ণধার চিনু ঘোষ সংশ্লিষ্ট আধিকারিকদের উপর শারীরিক আক্রমণ সংঘটিত করে। দোকানের পেছনের দরজা দিয়ে একটা বেগে করে কিছু ঔষধ পত্র নিয়ে সহ পালিয়ে যান। মুহূর্তের মধ্যে আক্রমণের শিকার আধিকারিকদের তরফ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তেলিয়ামুড়া থানায় সংশ্লিষ্ট ঔষধ ব্যাবসায়ী চিনু ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী অভিযোগের  প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে আনন্দ মেডিকেল হল নামক ঔষধের দোকানটি সিল করে দেয় আধিকারিকদের প্রতিনিধি দল।”

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top