News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ফুটবল : রাজ্য দল গঠনের সিলেকশন ট্রায়াল ৮ আগস্ট থেকে শুরু
Image

জাতীয় ফুটবল : রাজ্য দল গঠনের সিলেকশন ট্রায়াল ৮ আগস্ট থেকে শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।। জাতীয় আসরে খেলার জন্য ত্রিপুরা দলের এন্ট্রি জমা হয়ে গেছে। এবার রাজ্য দল গঠনের পালা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত জুনিয়র, সাব জুনিয়র জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ত্রিপুরা দল যথারীতি অনলাইনে এন্ট্রি জমা করে নিয়েছে। এখন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন রাজ্য দল গঠনের লক্ষ্যে সিলেকশন ট্রায়াল আহবান করেছে। সাব জুনিয়র গার্লস জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর জন্য সিলেকশন ট্রায়ালে ফুটবলারদের আট আগস্ট সকাল দশটায় রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়ারদের জন্ম তারিখ ১-১-২০১০ থেকে ৩১-১২-২০১১ এর মধ্যে হতে হবে। সাব জুনিয়র বালক জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর জন্য সিলেকশন ট্রায়াল-এর জন্য খেলোয়ারদের নয় আগস্ট সকাল দশটায় রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়ারদের জন্ম তারিখ হতে হবে ১-১-২০১০ থেকে ৩১-১২-২০১১ এর মধ্যে। একইভাবে জুনিয়র বালক জাতীয় ফুটবলের জন্য খেলোয়ারদের ১০ আগস্ট বেলা দশটায় রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়াড়দের জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৮ থেকে ৩১-১২ ২০০৯ এর মধ্যে। খেলোয়াড়দের অবশ্যই অরিজিনাল বার্থ সার্টিফিকেট এবং সম্প্রতি তোলা দুই কপি ছবি নিয়ে আসতে হবে। উল্লেখ্য সিলেকশন ট্রায়ালে রিপোর্ট করার সময় খেলোয়ারদের টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডি. কে প্রধান, ফিজিক্যাল ইন্সট্রাক্টর সুভেনজিৎ সিনহা, রাজেশ রায়চৌধুরী এবং কোচ সুজিত ঘোষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণপদ সরকার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top