News Flash

  • Home
  • খেলা
  • মনোজ্ঞ অনুষ্ঠানে প্রেসক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
Image

মনোজ্ঞ অনুষ্ঠানে প্রেসক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী ও হীরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান ও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ হাইকমিশন, সহকারী হাই কমিশনার আরিফ মোহম্মদ, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, এম.বি.বি ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড: সুমন্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।এবছর হিরন্ময় চক্রবর্তী অ্যাওয়ার্ড পেয়েছেন জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস এবং চিনিখরাং নিউজ চ্যানেলের সম্পাদক রঞ্জিত দেববর্মা।

বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিজয়ীরা হলেন: লুডোতে স্বরূপা নাহা, সুস্মিতা রায় সেন, সন্তোষ গোপ; চাইনিজ চেকারে শিষান চক্রবর্তী, মনীষা ঘোষ, সুপ্রভাত দেবনাথ; দাবায় কিরীটি দত্ত, অভিষেক চক্রবর্তী, বিকাশ ধানুকা; ক্যরাম সিঙ্গলসে বিকাশ ধানুকা, সুমন ঘোষ, ভাস্কর দাস; ক্যারাম ডাবলসে অভিজিৎ মজুমদার ও সুমন ঘোষ, সুমিত সিংহ ও বাপন দাস, বিকাশ ধানুকা ও ভাস্কর দাস; টেবিল টেনিসে কৌশিক সমাজপতি, মনিময় রায়, সুপ্রভাত দেবনাথ; ব্যাডমিন্টনে সন্তোষ গোপ, মিল্টন ধর, কৌশিক সমাজপতি‌। এছাড়া ক্রিকেটে পুরুষ ও মহিলা উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স দলের প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে। সম্মাননা জানানো হয়েছে টুর্নামেন্টের জাজ এবং রেফারিদেরও। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির কর্মকর্তাবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য গত ২০ মার্চ থেকে শুরু হয়ে গেমস এন্ড স্পোর্টস ফেস্ট-এর সব কটি ইভেন্ট এবং আজ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top