News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবলের কার্যত ফাইনালে আজ মুখোমুখি জম্পুইজলা-‌স্পোর্টস স্কুল
Image

মহিলা ফুটবলের কার্যত ফাইনালে আজ মুখোমুখি জম্পুইজলা-‌স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট।।মহিলা লিগ ট্রফি কার দখলে?‌ নির্ধারন হবে আগামীকাল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার বিকেল পৌনে ৪ টায় খেতাব দখলের লড়াইয়ে মাঠে নামবে জম্পুইজলা প্লে সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। সুপার লিগে ২ ম্যাচ খেলে জম্পুইজলার পয়েন্ট ৬ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের পয়েন্ট ৪। ফলে আজ পয়েন্ট ভাগ করতে পারলেই খেতাব জয় করে নেবেন বুদ্ধ দেববর্মা-‌র জম্পুইজলা প্লে সেন্টার। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ত্রিপুরা স্পোর্টস স্কুল। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল জম্পুইজলা কিছুটা এগিয়ে থেকে মাঠে নামলেও ত্রিপুরা স্পোর্টস স্কুল পুরো পয়েন্টের জন্য ঝাপাবে। কল্পনা দেববর্মার নেয়েরা প্রস্তুত নিজেদের সেরাটা দিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে শীর্ষ স্থানে নিয়ে যেতে। এদিন সকালে অনুশীলন শেষে জম্পুইজলা প্লে সেন্টারের কোচ বুদ্ধ দেববর্মা স্পষ্টভাবেই জানান, ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে আমার মেয়েরা। গ্রুপ লিগের পরাজয়ের বদলা নেওয়ার পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন করানো মেয়েদের একমাত্র লক্ষ্য। অপরদিকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সামনে ‘‌ডু অর ডাই’‌ ম্যাচ এটি। জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই শ্রেয়া দেব-‌দের সামনে। কোচ কল্পনা দেববর্মা বলেন,”মেয়েরা জানে ওই ম্যাচের গুরুত্ব। সবাই নিজেদের সেরাটা দিয়ে দলকে শীর্ষ আসনে বসাতে বদ্ধপরিকর। আশাকরি হতাশ করবে না মেয়েরা”। ‌‌

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top