News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রাকের ধাক্কায় দাসপুরে একজনের মৃত্যু, আহত হলেও প্রাণে বেঁচে গেলেন ৩ জন
Image

ট্রাকের ধাক্কায় দাসপুরে একজনের মৃত্যু, আহত হলেও প্রাণে বেঁচে গেলেন ৩ জন

দাসপুর, ৫ আগস্ট (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন একজন। দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন ৩ জন। শনিবার ভোর ৪টে নাগাদ দাসপুর থানার বেলতলা এলাকায় একের পর এক দোকান এবং কয়েক জন ব্যক্তিকে ধাক্কা মারে চাল বোঝাই একটি ট্রাক। এই দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত জয়েছেন আরও ৩ জন। স্থানীয় সূত্রে খবর, ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল একটি চাল বোঝায় ট্রাক। সেই সময় দাসপুর থানার বেলতলা বাসস্ট্যান্ডের কাছে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তার পর মাছের আড়তে থাকা চার ব্যাক্তিকে ধাক্কা মারে ট্রাকটি। একটি বাইকেও ধাক্কা মারে।

তার পর আরও একটি পিক আপ ভ্যানে ধাক্কা মারে ওই ট্রাকটি। চার জনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গোপীনাথ মণ্ডল। তাঁর বাড়ি দাসপুর থানার বসন্তপুর এলাকায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top