News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুলগামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৩ সেনা জওয়ানের মৃত্যু, এডিজিপি বললেন অভিযান জোরদার করা হয়েছে
Image

কুলগামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৩ সেনা জওয়ানের মৃত্যু, এডিজিপি বললেন অভিযান জোরদার করা হয়েছে

শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ৩ জন জওয়ান। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার হালান বনাঞ্চল এলাকায় এই এনকাউন্টার শুরু হয়। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছিলেন এই ৩ সেনা জওয়ান, পরে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই এনকাউন্টার প্রসঙ্গত কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার বলেছেন, সন্ত্রাসবাদীদের খুঁজে বের করতে অভিযান আরও জোরদার করা হয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, এনকাউন্টারস্থল ঘন বনাঞ্চল, অন্ধকার ও দুর্গম হওয়ার কারণে অভিযানে বিঘ্ন হচ্ছে। শনিবার সকালের আলো ফুটতেই ফের শুরু হয় তল্লাশি অভিযান। জঙ্গিরা সম্ভবত ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top