News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্ণাটকের পর এবার হিজাব বিতর্কে  ত্রিপুরা
Image

কর্ণাটকের পর এবার হিজাব বিতর্কে  ত্রিপুরা

আগরতলা, ৪ আগস্ট : শুক্রবার সকাল থেকে হিজাব বিতর্কে উত্তপ্ত ছিল গোটা বিশালগড়। 

কর্নাটকে হিজাব বিতর্ক গড়িয়েছিল সুপ্রীম কোর্ট পর্যন্ত। এবার সেই হিজাব বিতর্ক রাজ্যে । বিশালগড়ের একটি বিদ্যালয়ে সংখ্যালঘু অংশের ছাত্রীদের হিজাব পড়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শুক্রবার সকালে। বিশালগড়ের কড়ইমুড়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সেই সুবাদে এই এলাকার ঐতিহ্যবাহী পুরনো বিদ্যালয় কড়ইমুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিংহভাগই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। আর সেই কারনেই এই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রীরা হিজাব পরেই বিদ্যালয়ে আসে। ধর্মীয় রীতি অনুসারে মুসলিম মহিলারা মাথায় হিজাব পরে থাকে। কিন্তু গত কয়েকদিন পূর্বে এই বিদ্যালয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি লিখিত মেমোরেন্ডাম জমা করা হয়। যেখানে বিদ্যালয়ে ছাত্রিদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়ে কোন নির্দেশ জারি না করলেও অনেক ছাত্রের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে ছাত্রিদের মৌখিক নির্দেশ প্রদান করেছেন। এরমধ্যে হঠাৎ করেই শুক্রবার স্কুল শুরু হবার সময়ে স্কুল ফটকে হিজাব পরে আসা ছাত্রীদের বাধা প্রদান করে কতিপয় যুবক। তারা বিশ্বহিন্দু পরিষদের কিনা সেই বিষয়ে সঠিক তথ্য নেই।  ছাত্রিদের বাধাদানকালে স্কুলের অপর এক ছাত্র বাধা দান করলে সেই ছাত্রকে শারীরিক ভাবে নিগ্রহ করে বহিরাগত যুবকেরা । পরে এই বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে। স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার অভিভাবকরা স্কুলের সামনেই রাস্তা অবরোধে বসে। তবে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হিজাব বিতর্ক। এখন প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে হিজাবে সরকারিভাবে কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বিদ্যালয় শিক্ষাদপ্তর কর্তৃকও এই বিষয়ে স্কুলগুলিকে কোন নির্দেশ প্রদান করেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবশ্য এই বিষয়কে নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করতে পারেননি। তিনি নিজেও দ্বিধাগ্রস্থ।

একদিকে ছাত্রীদের ধর্মীয় স্বাধীনতা আর অন্যদিকে বলা হচ্ছে বিদ্যালয়ে নির্ধারিত ইউনিফর্ম থাকার পরেও আলাদা পোষাক পরা বাঞ্ছনীয় নয় । একদিকে ধার্মিক অধিকার আর অন্যদিকে বিদ্যালয়ে ড্রেসকোডের যুক্তি। তবে এই বিষয়টি যে রাজনৈতিক রুপ নেবে তাতে কোন সন্দেহ নেই। এদিকে সিপাহী জলা পুলিশ এক টুইট করে গোটা বিষয়টিতে ধর্মীয় কোনো রীতি নেই বলে জানিয়েছেন। ঘটনা সম্পর্কে পুলিশ ও কিছু বলতে নারাজ । 

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top