News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নবালিকাকে ফুসলিয়ে বহি: রাজ্যে বিক্রি করতে নিয়ে যাওয়ার  অভিযোগ এক আসামের যুবকের বিরুদ্ধে 
Image

নবালিকাকে ফুসলিয়ে বহি: রাজ্যে বিক্রি করতে নিয়ে যাওয়ার  অভিযোগ এক আসামের যুবকের বিরুদ্ধে 

আগরতলা, ৪ আগস্ট : ফের নাবালিকা পাচারের ঘটনা রাজ্যে। নাবালিকা কন্যাকে ফুসলিয়ে বহিঃরাজ্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবার অভিযোগে খোয়াই মহিলা থানায় মামলা হল আসাম রাজ্যের এক যুবকের বিরুদ্ধে। খোয়াই মহকুমার  এক নাবালিকা কন্যাকে ফুসলিয়ে বহিঃরাজ্যে নিয়ে বিক্রি করার ব্যর্থ প্রচেষ্টায় চাঞ্চল্য ছড়ায় ত্রিপুরাতেও। আর এই অভিযোগে খোয়াই মহিলা থানায় বুধবার দুপুরে নাবালিকা কন্যার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয় ধৃত যুবক নাসির উদ্দিনের বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা গেছে, খোয়াই মহকুমার এক আদিবাসী নাবালিকা কন্যা গৃহ পরিচারিকার কাজে আগরতলা থাকত। আসাম রাজ্যের এক যুবক নাসির উদ্দিন(২৩) ওই নাবালিকা কন্যাটিকে বিয়ে করার কথা বলে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে বটতলা এলাকায়। ঘটনা মঙ্গলবার সকাল দশটায়। পরে ছেলেটি মেয়েটিকে নিয়ে চলে যায় আগরতলা রেলস্টেশনে। রেল স্টেশনে স্থানীয় কিছু যুবকের সন্দেহ হয় ছেলেটির চালচলন নিয়ে। তারা ছেলে এবং মেয়ে উভয়কেই আটক করে তুলে দেয় আমতলী থানা পুলিশের হাতে। পরে পুলিশ নাবালিকা কন্যাটির বাড়িতে যোগাযোগ করে এবং ওইদিন রাত প্রায় ১২ টায় আমতলী থানার পুলিশ নাবালিকা কন্যাটিকে নিয়ে আসে খোয়াই মহিলা থানায়। বুধবার মহিলা থানার পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য পায়। বুধবার দুপুরে নাবালিকা কন্যার মা আসাম রাজ্যের যুবক নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন,সে নাবালিকা কন্যাটিকে ফুসলিয়ে বহিরাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে চেয়েছিল। এদিকে এই ঘটনার খবর পেয়ে অল আদিবাসী এসোসিয়েশনের নেতৃত্বরা মহিলা থানায় ছুটে এসে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ওই যুবকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top