News Flash

  • Home
  • প্রধান খবর
  • চাঁদের মাটি স্পর্শ করার প্রতীক্ষায় চন্দ্রযান-৩, সাফল্যের সঙ্গে উতরোতে চায় ইসরো
Image

চাঁদের মাটি স্পর্শ করার প্রতীক্ষায় চন্দ্রযান-৩, সাফল্যের সঙ্গে উতরোতে চায় ইসরো

বেঙ্গালুরু, ৪ আগস্ট (হি.স.): ইসরোর চন্দ্রযান-৩ পৃথিবীর মায়া ত্যাগ করেছে কয়েকদিন হল, সব ঠিকঠাক চললে শনিবার অর্থাৎ ৫ আগস্ট চন্দ্রযান-৩ পৌঁছে যেতে পারে চাঁদের কক্ষে। কিন্তু তার আগের সময়ে বড় ঝুঁকিও রয়েছে। সাফল্যের সঙ্গেই সবকিছু উতরোতে চায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। গত সোমবার অর্থাৎ গত ৩১ জুলাই পৃথিবীর কক্ষপথ ছেড়ে নিজের গতি বাড়িয়ে চাঁদের কক্ষের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতের চন্দ্রযান-৩। ১ আগস্ট ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ শেষ করে চাঁদের দিকে যাত্রা শুরু করেছে।

তার পর চাঁদের আকর্ষণকে কাজে লাগিয়ে তার চারপাশে বেশ কয়েক পাক ঘুরে ক্রমশ গতি কমিয়ে তা চলে আসবে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে। তার পর শুরু হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। পালকের মতো ভেসে ভেসে আলতো করে চাঁদের মাটিতে অবতরণ করাতে হবে ল্যান্ডার বিক্রমকে। যার ভিতরে থাকা চন্দ্র অভিযাত্রী যান প্রজ্ঞান নেমে আসবে চাঁদের মাটিতে। শুরু হবে চাঁদের মাটিতে ভারতের পথচলা। গত বার এই পালকের মতো অবতরণ করতে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। এ বার সেই ভুল ইসরো শুধরোতে পারবে কি না সেটা দেখার। তবে তারও আগে চন্দ্রযান-৩-কে যথাযথ ভাবে স্থাপন করতে হবে চাঁদের কক্ষে। যাবতীয় পরিস্থিতির দিকেই এখন নজর ইসরোর।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top