News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার কাজ শুরু, জোরদার করা হয়েছে নিরাপত্তা
Image

জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার কাজ শুরু, জোরদার করা হয়েছে নিরাপত্তা

বারাণসী, ৪ আগস্ট (হি.স.): এলাহাবাদ হাইকোর্টের ছাড়পত্র পাওয়ার পর, শুক্রবার সকাল থেকেই উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে ভারতের পুরাতাত্বিক সর্বেক্ষণ সংস্থা (আর্কিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই)। শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ। সমীক্ষাকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জ্ঞানবাপী মন্দির চত্বরের বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। হিন্দু পক্ষের আইনজীবী সুভাষ নন্দন চতুর্বেদী বলেছেন, “সবাই (এএসআই আধিকারিক-সহ) এসে পৌঁছেছেন। সমীক্ষার কাজ শুরু হয়েছে।”

উল্লেখ্য, মুসলিম পক্ষের আর্জি খারিজ করে জ্ঞানবাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষায় সায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের অনুমতির পরই শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এএসআই-এর সমীক্ষার কাজ। তবে বিতর্কিত ওজুখানায় পাওয়া তথাকথিত ‘শিবলিঙ্গ’ এবং সন্নিহিত এলাকায় এখনই কোনও সমীক্ষা হবে না বলে বারাণসী জেলা আদালত গত ২১ জুলাই যে নির্দেশ দিয়েছিল, তা বহাল রেখেছে এলাহাবাদ হাইকোর্ট। এদিকে, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবার শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছে মসজিদ কমিটি। প্রসঙ্গত, এর আগে গত ২৪ জুলাইও জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই দিন মুসলিম পক্ষের আবেদনের প্রেক্ষিতে জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top