News Flash

  • Home
  • দেশ
  • ২০২৪-এর ভোটে ইভিএম হ্যাকের আশঙ্কা মমতার
Image

২০২৪-এর ভোটে ইভিএম হ্যাকের আশঙ্কা মমতার

কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : ২০২৪-এর ভোটে ইভিএম হ্যাকের আশঙ্কা কছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার তিনি প্রকাশ্যেই নবান্নর অনুষ্ঠানে ‘ইভিএম হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে, ‘ইন্ডিয়া’র পরবর্তী বৈঠকে আলোচনা হবে।’ আশঙ্কা প্রকাশ করেও আগামী লোকসভা ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘বিজেপিকে হারিয়ে ভোটে জিতবে ‘ইন্ডিয়া’।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ওরা ইলেকট্রনিক মেশিন হ্যাক করার নানা চেষ্টা করছে। আমাদের কাছেও এসেছে। কিছু প্রমাণ এসেছে, কিছু খুঁজছি। ‘ইণ্ডিয়া’ মোর্চার পরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে।’ বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, ‘যিনি ব্যালট হ্যাক করেন, সারা দেশ দেখেছে। ব্যালটে ভোট হলেও তিনি বলবেন ব্যালটে কারচুপি হয়েছে। উনি যখন জেতেন তখন ইভিএম হ্যাকের অভিযোগ করেন না? ২০২১ সালেও বলেছিলেন ইভিএম হ্যাকের কথা। পরে জিতে যাওয়ার পর কিছু বলেননি। ওঁর কথাতেই বোঝা যাচ্ছে, ফের মোদীর নেতৃত্বে এনডিএ জোট ক্ষমতায় আসবে।’ এদিনই সংসদে বিরোধী জোটকে তুমুল আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কটাক্ষ, ‘যতই বিরোধী জোট করে নিন, ২০২৪ সালের লোকসভা ভোটে জয় পাবে বিজেপি। প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই।’

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top