News Flash

  • Home
  • প্রধান খবর
  • গত নয় বছরে খেলাধুলায় অসাধারণ পরিবর্তন হয়েছে উত্তরপূর্বে : অনুরাগ ঠাকুর
Image

গত নয় বছরে খেলাধুলায় অসাধারণ পরিবর্তন হয়েছে উত্তরপূর্বে : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.) : গত নয় বছরে খেলাধুলায় অসাধারণ পরিবর্তন হয়েছে উত্তর-পূর্বাঞ্চলে, জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

আজ লোকসভায় এক দৃষ্টি আকর্ষণীয় প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে খেলাধুলার প্রশংসনীয় বৃদ্ধি হয়েছে বলে দাবি করে তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ‘লুক ইস্ট পলিসি’ থেকে ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-তে পরিবর্তিত করায় ওই অঞ্চলে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে অভূতপূর্ব প্রেরণা দিয়েছে।

অনুরাগ বলেন, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র অংশ হিসেবে উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি জেলায় দুটি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যা ক্রীড়া ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে এবং তরুণ ক্রীড়াবিদদের তাঁদের স্বপ্ন পূরণ করতে উৎসাহিত করবে। মন্ত্রী ঠাকুর বলেন, ইতিমধ্যেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ২২৭টি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আরও বলেন, এখানেই থেমে নেই, সরকার বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলে ক্রীড়া পরিকাঠামো উন্নত করতে ৫২০ কোটি টাকার ক্রীড়া কার্যক্রম সম্পর্কিত ৭৫টি প্রকল্প হাতে নিচ্ছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top