News Flash

  • Home
  • দেশ
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবপুরে প্রাণ গেল এক কিশোরের
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবপুরে প্রাণ গেল এক কিশোরের

হাওড়া, ৩ আগস্ট (হি. স.) : বর্ষার মরসুমে ফের পুরনো আতঙ্ক। ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক কিশোরের। হাওড়ার শিবপুরের কয়লা ডিপো এলাকার ঘটনা এটি। বছর পনেরোর ওই মৃত কিশোরের নাম রাজকুমার রাম।

বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে এগারোটা নাগাদ রাজকুমার বাড়ি থেকে কিছুটা দূরে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। স্নান সেরে ঘরে ফিরছিল সে। সূত্রের খবর, ফেরার পথেই বাড়ির কিছুটা আগে একটি টিনের টুকরো পরে থাকতে দেখে সে।

একটি খাটালের সামনে বড়সড় আকারের ওই টিনের টুকরো পড়ে ছিল। সেটা দেখে বাড়ি আনার জন্য মাথায় করে নেয় সে। ঘুণাক্ষরেও বুঝতে পারেনি মৃত্যু ওত পেতে হয়েছে। টিনের টুকরোটি মাথায় করে আনার সময় কাছেই একটি জায়গায় ঝুলন্ত বৈদ্যুতিক তারে টিনের টুকরো আটকে যায়। তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে যায় সে। দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কয়েকজন এসে বাঁশ দিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় আসে পুলিশও। ততক্ষণে স্থানীয় বাসিন্দারাই ওই কিশোরকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top