News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছেলেমেয়েদের ভবিষ্যৎ গঠনে খেলাধুলা প্রয়োজন : মন্ত্রী
Image

ছেলেমেয়েদের ভবিষ্যৎ গঠনে খেলাধুলা প্রয়োজন : মন্ত্রী

আগরতলা, ১ আগস্ট।। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঙ্গলবার। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রেখে বলেন, এটি ত্রিপুরা রাজ্যের একমাত্র স্পোর্টস স্কুল। এর মধ্যে রয়েছে খেলাধুলার সব ধরনের সুযোগ সুবিধা। আগামী দিন এই স্কুলকে পরিকাঠামোর দিকে আরো কিভাবে উন্নত করা যায় সেদিকে লক্ষ্য রয়েছে সরকারের। আগামী দিন যাতে উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য থেকেও খেলোয়াররা প্রতিবছর জাতীয় আন্তর্জাতিক স্তরে গিয়ে ত্রিপুরার সুনাম অর্জন করতে পারে তার জন্য সরকার পরিকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। ‌

তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে খেলোয়াড়দের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হয়েছে। খেলতে গিয়ে যদি কোন খেলোয়াড় আঘাত পায় তাহলে তার চিকিৎসার বন্দোবস্ত করার জন্য এই স্বাস্থ্য বীমার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রাজ্যের খেলার মাঠগুলি সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। 

তিনি আরো বলেন, সরকার যে পরিকল্পনাগুলি গ্রহণ করার পেছনে মূল উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের জীবনধারার মান বদলে দেওয়া। খেলাধুলা শুধু মাত্র মন এবং শরীর ভালো রাখার জন্য নয়। ছেলে মেয়েদের ক্যারিয়ার গঠন করার জন্য খেলাধুলার প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করার মন্ত্রী টিংকু রায়। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রাণী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top