News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যান দূর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রের, আহত আরও তিন
Image

যান দূর্ঘটনায় মৃত্যু এক স্কুল ছাত্রের, আহত আরও তিন

আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : স্কুলে যাওয়ার পথে যান সন্ত্রাসের বলি হয়েছে এক ছাত্র। ওই দূর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন ছাত্র। কুমারঘাট মাছমারা এলাকায় বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। দমকল বাহিনী ওই দুর্ঘটনায় আহতদের  উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করেন। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এমজেড০৫৪৮৫৮ নম্বরের একটি বাইকে চেপে চারজন ছাত্র স্কুলে যাচ্ছিল। মাছমারা এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে আসা টিআর০২কে১৬০১ নম্বরের গাড়ির সাথে মুখোমুখি  সংঘর্ষ হয়েছে। গাড়ির ধাক্কায় বাইক থেকে চারজন ছাত্র রাস্তায় ছিটকে পড়েছে। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনী ও পুলিশকে খবর পাঠিয়েছেন।দমকল বাহিনী ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এক ছাত্রকে মৃত বলে ঘোষনা করেন।

তিনি আরও জানিয়েছেন, মৃত স্কুল ছাত্র কুমারঘাটের বাসিন্দা রাজেশ মালাকার। আহতরা হল, আশিষ মালাকার, পন্ডিত মালাকার ও রুবেল মালাকার।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top