News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থ্যালাসেমিয়া আক্রান্ত নাবালকের চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী
Image

থ্যালাসেমিয়া আক্রান্ত নাবালকের চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷  দুরারোগ্য থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের সন্তান৷ ছেলের চিকিৎসার খরচমেটাতে গাড়ি-ফ্যাক্টরি বিক্রি করে সর্বস্বান্ত পিতা৷ শেষ সময় অসহায় সেই পরিবারের কাছে সরকারি সহায়তার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে এসে ছেলের চিকিৎসার সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অসহায় পিতা৷ চড়িলাম বাজার সংলগ্ণ দিলীপ চৌধুরীর ১২ বছরের ছেলে দীপজিত দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত৷ ১৬ মাস বয়স থেকেই ছেলের চিকিৎসায় নিজের গাড়ি ফ্যাক্টরি বিক্রি করে আজ প্রায় সর্বশান্ত দিলীপ চৌধুরী৷ এই এলাকা থেকে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন৷ তৎকালীন সময়ে স্থানীয় নেতাদের অনেক অনুরোধ করেছিলেন এই অসহায় পিতা, একটি বারের জন্য উপমুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য৷ কিন্তু তা হয়নি৷ বর্তমানে নিজের সবকিছু বিক্রি করে সর্বস্বান্ত দিলীপ চৌধুরী আত্মীয় পরিজনদের সহযোগিতায় ছেলের চিকিৎসা এবং তৎসঙ্গে সংসার প্রতিপালন করছেন৷ এর মধ্যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ’’মুখ্যমন্ত্রী সমীপেষু’’ সূচক সাধারণ মানুষের সাথে সাক্ষাৎকার প্রকল্পের কথা শুনেন চড়িলামের দিলীপ চৌধুরী৷ আর সে কথা শুনে তড়িঘড়ি ছুটে যান মুখ্যমন্ত্রীর দরবারে৷ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মনোযোগ সহকারে অসহায় এই পিতার করুন কাহিনীর কথা শুনেন৷তারপর দীপজিতের চিকিৎসার সমস্ত দায়ভার নিজে গ্রহণ করেন৷ আমেরিকার এক প্রখ্যাত চিকিৎসকের পরামর্শ নেবার সুবন্দোবস্ত করে দেন৷তার পাশাপাশি দীপজিতের বোন-মেরো ট্রান্সপ্লান্ট এর জন্য আর্থিক সহযোগিতা হেতু কেন্দ্র সরকারের থ্যালাসেমিয়া রোগীদের বিশেষ প্রকল্পের মাধ্যমে ১৫ লক্ষ টাকার সহযোগিতাও পৌঁছে দেন মুখ্যমন্ত্রী৷ আর মুখ্যমন্ত্রীর এই সহযোগিতায় যেন নিজ সন্তানের পুনর্জন্মের আশা খুঁজে পেলেন চড়িলামের দিলীপ চৌধুরী৷ মুখ্যমন্ত্রীকে প্রাণভরা আশীর্বাদ জানালেন দিলিপ বাবু৷

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top