News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরে সস্তায় আদা-লঙ্কা বেচে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কংগ্রেসের
Image

দুর্গাপুরে সস্তায় আদা-লঙ্কা বেচে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কংগ্রেসের

দুর্গাপুর, ৩০ জুলাই (হি.স.) : নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বাড়ছে। বিশেষ করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব্জির পাশাপাশি লাগাম ছাড়া টমেটো, লঙ্কা, আদা, রসুনের দামও। এই অবস্থায় সস্তায় আদা-লঙ্কা বেচে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কংগ্রেসের। রবিবার দুর্গাপুরে আশিস মার্কেটে কংগ্রেসের দোকানে লঙ্কা, আদা, রসুন কম টাকায় কিনতে মানুষের ভিড়।

দীর্ঘদিন ধরে বাজারে শাকসব্জির দাম উর্দ্ধমুখী। অথচ হুংশ নেই নেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের। রাজ্য সরকারের টাক্সফোর্স চির নিদ্রায়।এমতাবস্থায় সাধারণ মানুষের দুরাবস্থার কথা সরকারের কাছে তুলে ধরতে দুর্গাপুর মহকুমা যুব কংগ্রেস রবিবার সকালে আশিষ মার্কেটে একটি অভিনব প্রতিকী কর্মসূচী গ্রহন করে। রাহুল গান্ধীর দেখানো পথ অনুযায়ী মহব্বত কা দুকান খোলা হল। লঙ্কা ১০০ টাকা, রসুন ১০০ টাকা, আদা ৭০ টাকা, টমেটো ৪০ টাকা করে বিক্রি করা হলো সাধারণ মানুষের কাছে।

জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, চাষিদের কাছ থেকে ফসল কিনে নিয়ে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে বাজারে। এই কেন্দ্রীয় সরকারের আমলে সব জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে। এই রাজ্যে টাস্কফোর্সের দেখা নেই। সেই প্রেক্ষিতে রাহুল গান্ধীর মহব্বত কা দুকান খুলে কম দামে জিনিস বিক্রি করা হচ্ছে। প্রচুর ভিড় হচ্ছে এখানে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top