News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন লিগ ফুটবল শেষ পর্যায়ে পুলিশের রোশানলে স্পোর্টস স্কুল বিধ্বস্ত
Image

বি-ডিভিশন লিগ ফুটবল শেষ পর্যায়ে পুলিশের রোশানলে স্পোর্টস স্কুল বিধ্বস্ত

ত্রিপুরা পুলিশ: ৩

ত্রিপুরা স্পোর্টস স্কুল: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। পুলিশের রোশানলে পরাজিত স্পোর্টস স্কুল। জয় অব্যাহত রেখে লিগ অভিযান শেষ করেছে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব। চ্যাম্পিয়ন, রানার্স অধরা হলেও ৮ দলীয় বি-ডিভিশন লিগ ফুটবলে এপর্যন্ত তিনটি জয়ের সুবাদে ত্রিপুরা পুলিশ দল চতুর্থ শীর্ষে উঠে এসেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ত্রিপুরা পুলিশ দলের পক্ষে এটাও দারুন খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন ফুটবলের আসর এখন শেষ পর্যায়ে। ৮ দলীয় আসরের ২৫ তম ম্যাচে আজ, রবিবার ত্রিপুরা পুলিশ দল ৩-০ গোলের ব্যবধানে স্পোর্টস স্কুলকে পরাজিত করে টানা জয় ধরে রেখেছে। তিন ম্যাচে জয় ও একটিতে ড্র রাখার সুবাদে ১০ পয়েন্ট পেয়ে ত্রিপুরা পুলিশ দল পয়েন্ট তালিকার চতুর্থ শীর্ষে উঠে এসেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, রবিবার বিকেলের খেলায় প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। ১৪ মিনিটের মাথায় জগত দেববর্মা প্রথম গোলটি করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে সন্তোষ শীল আরও একটি গোল করে ব্যবধান বাড়ায়। পক্ষান্তরে স্পোর্টস স্কুলের আক্রমণ ভাগের খেলোয়াররা একাধিকবার গোলমুখী আক্রমণ রচনা করলেও পুলিশের রক্ষণভাগে এসে মুখ থুবড়ে  ফিরে আসে। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও পুলিশ দলের আক্রমণ অব্যাহত থাকে। স্পোর্টস স্কুলের ছেলেরা গোল পরিশোধের সুযোগ খোঁজার ফাঁকে ত্রিপুরা পুলিশের অমিত দেববর্মা খেলার ৬৮ মিনিটের মাথায় আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-০ হয়। পরবর্তী সময়ে খেলায় পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ দেখা গেলেও চতুর্থ বারের মতো বল আর জালে গড়ায়নি। ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে ত্রিপুরা পুলিশ এবারের মতো লীগ অভিযান শেষ করেছে। এদিকে খেলায় অসদাচরনের দায়ে খেলার দুই অর্ধে রেফারি দুই দলের তিনজন পুলিশের বাদল ও স্পোর্টস স্কুলের লিয়ান মুয়া ও বিপ্লবকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি কার্তিক দাস, সত্যজিৎ দেবরায়, অরিন্দম মজুমদার ও অলক সিনহা। দিনের খেলা: ভারতরত্ন সংঘ ও কল্যাণ সমিতি, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top