News Flash

  • Home
  • দিনের খবর
  • বারুইপুরে প্ল্যাস্টিক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন
Image

বারুইপুরে প্ল্যাস্টিক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন

বারুইপুর, ৩০ জুলাই (হি . স.) : বারুইপুরের মল্লিকপুরে একটি প্লাস্টিক তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। শনিবার রাত ৯টা নাগাদ আগুন লেগে যায়। ঘটনার পর থেকে প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনও অন্তত পাঁচটি পকেটে আগুন জ্বলছে। শনিবার রাতে দমকলের পাঁচটি ইঞ্জিন প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুনের ভয়াবহতা এততাই বেশি ছিল যে আগুন কিছুতেই নিয়ন্ত্রন করা যাচ্ছিল না। দফায় দফায় আরও ১০ টি সর্বমোট ১৫ ইঞ্জিনের প্রচেষ্টাতেও এই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি রবিবার সকাল পর্যন্ত।

শনিবার রাত ৯ টা নাগাদ আচমকাই আগুন লেগে যায় স্থানীয় প্লাস্টিক তৈরির একটি কারখানায়। আগুন লাগার সাথে সাথেই দ্রুততার সাথে সেটি ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে প্লাস্টিকের কারখানাটি। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু আগুনের তীব্রতা এততাই বেশি ছিল যে সেটা সম্ভব হয়নি। এরপর দমকল এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু দমকলের ১৫ টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টাতেও সেই আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি রবিবার সকাল পর্যন্ত। তবে আগুন আশপাশের এলাকাগুলিতে ছড়িয়ে পড়তে দেননি দমকলের কর্মীরা। প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে আগুন লেগেছে। এই আগুনের জেরে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের ঘটনায় এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। রাতেই এই আগুনের খবর পেয়ে আই সি বারুইপুর, আই সি সোনারপুর, এসডিপিও বারুইপুর, এমনকি পুলিশ সুপারও আসেন ঘটনাস্থলে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top