News Flash

Image

বিশালগড়ে নাশকতার আগুনে পুড়ল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ রাজনৈতিক সন্ত্রাস চলছেই বিশালগড়ে৷ শনিবার ভোরে বিশালগড় নেহালচন্দ্রনগর এলাকায় প্রাণেশ মাঝির বাড়িতে রাখা গাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়৷ আগুন দেখে বাড়ির লোকেরা চিৎকার শুরু করে৷ দমকল বাহিনী এসে আগুন নেভায়৷ ঘটনার দুই ঘণ্টা পর  ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী৷ অগ্ণিকাণ্ডে গাড়িটির সম্পূর্ণভাবে পুড়ে গেছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ আট লক্ষাধিক টাকা বলে দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছে৷ কে বা কারা গাড়িটি  আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সে ব্যাপারে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি৷ এ ব্যাপারে বিশালগড় থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এটি একটি পরিকল্পিত নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ রাতের আঁধারে বাড়িতে ঢুকে গাড়িতে অগ্ণি সংযোগ করার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ নাশকতামূলক ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এলাকাবাসী দাবি জানিয়েছেন৷ পাশাপাশি এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top