নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে দেবরের মারে আহত বৌদি৷ পাল্টা প্রতিরোধে আহত দেবর৷ ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়৷ জানা গেছে দীর্ঘদিন যাবত পারিবারিক ঝামেলা চলছিল কদমতলী এলাকার আপন ভাই জাকির মিয়া এবং লিটন মিয়ার পরিবারের মধ্যে৷ অভিযোগ শুক্রবার সন্ধ্যায় একই বিষয়কে কেন্দ্র করে লিটন মিয়া লাঠি শাবল দিয়ে আক্রমণ চালায় জাকির মিয়া এবং জাকির মিয়ার স্ত্রীর উপর৷ এতে গুরতর জখম হয় জাকির মিয়ার স্ত্রী পারভিন বেগম৷ পরে জাকির মিয়া সহ বাড়ির অন্যান্যদের পাল্টা প্রতিরোধে জখম হয় লিটন মিয়া৷ পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করে দেয়৷ উভয় পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানা গেছে৷

দেবর ও বৌদির মধ্যে মারধরে গুরুতর আহত দু’জনেই
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















