News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবল : নবোদয়কে হারিয়ে ফের জয়ে ফিরলো ভারতরত্ন সংঘ
Image

বি-ডিভিশন ফুটবল : নবোদয়কে হারিয়ে ফের জয়ে ফিরলো ভারতরত্ন সংঘ

ভারতরত্ন সংঘ: ৫

নবোদয় সংঘ: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই।। ফের জয় পেলো ভারতরত্ন সংঘ। দুর্বল প্রতিপক্ষ নবোদয় সংঘকে হারিয়ে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন, রানার্সের হিসেব-নিকেশ অনেকটাই চুকে গেছে। তবুও লীগের খেলায় জয়ের আনন্দটাই আলাদা। ভারতরত্ন সংঘ শেষ ম্যাচে খেলবে কল্যাণ সমিতির বিরুদ্ধে। তবে এ পর্যন্ত ৬ ম্যাচে দুটি করে জয়, ড্র এবং হারের মধ্য দিয়ে ভারতরত্ন সংঘ এবছর মিশ্র ফল করেছে বলা চলে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, শনিবার বিকেলে দিনের একমাত্র খেলায় ভারতরত্ন সংঘ ৫-২ গোলের ব্যবধানে নবোদয় সংঘকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়ে ছিল। শুরুতে ১৪ মিনিটের মাথায় প্রথম গোল চুক্তার জমাতিয়া পা থেকে। ৬ মিনিট বাদে, ১১ মিনিটের ব্যবধানে জয় কিষান দেববর্মা পরপর দুটো গোল করলে ব্যবধান ৩-০ হয়। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে নবোদয় সংঘের পল্টু চৌধুরী একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। দ্বিতীয়ার্ধের খেলায়ও ভারতরত্ন সংঘ অনেকটা প্রাধান্য বিস্তার করে খেলে। তবে খেলার ৬৩ মিনিটের মাথায় নবোদয় সংঘের রাজমনি দেববর্মা একটি গোল করে ব্যবধান দুই -তিনে কমিয়ে আনার পর খেলার চেহারায় অনেকটা পরিবর্তন আসে। দু’দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণের মাত্রা অনেকাংশে বেড়ে যায়। কিন্তু ম্যাচের লাগাম পুরোপুরি ভারতরত্ন সংঘের অধীনেই থাকে। খেলার ৭৮ মিনিটের মাথায় কেলবিন ডারলং এবং ৮৬ মিনিটের মাথায় হারভয় ডার্লং পর পর দুটো গোল করলে চূড়ান্ত ব্যবধান ৫-২ হয়। পরবর্তী সময়েও নবোদয়ের আক্রমণ ভাগের ছেলেরা গোল করার প্রয়াস জারি রাখলেও কার্যত সফল হয়নি। খেলার দুই অর্ধে দুদলের চারজনকে ভারতরত্নের চুকতার, নবোদয়ের তরুণ, পল্টু ও অতনুকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন সজল চন্দ্র গোপ, সত্যজিৎ দেবরায়, লিটন সাহা ও অরিন্দম মজুমদার। দিনের খেলা: পুলিশ রিক্রিয়েশন ক্লাব বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top