News Flash

  • Home
  • বিদেশ
  • ওয়াগনার প্রধান প্রিগোজিনকে দেখা গেল রাশিয়ায়
Image

ওয়াগনার প্রধান প্রিগোজিনকে দেখা গেল রাশিয়ায়

সেন্ট পিটার্সবার্গ, ২৯ জুলাই (হি.স.) : রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে রাশিয়ায় দেখা গেছে। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনের সময় তোলা একটি ছবিতে তাকে দেখা যায়। ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাচ্ছেন প্রিগোজিন। ছবিটি ফেসবুকে পোস্ট করেন দিমিত্রি সিটি, যিনি সিএআরে ওয়াগনারের কার্যক্রমের ব্যবস্থাপক বলে খবরে জানানো হয়েছে।

গত জুন মাসে ওয়াগনার সেনারা বিদ্রোহ ঘোষণা করে মস্কো অভিমুখে যাত্রা শুরু করে। তবে পরে বিদ্রোহ থেকে সরে আসে ওয়াগনার। সেই ঘটনার পর এই প্রথম রাশিয়ার ভেতরে প্রিগোজিনকে নিশ্চিতভাবে দেখা গেল। ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাচ্ছেন প্রিগোজিন। সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে মাপুকা ও প্রিগোজিনের এই সাক্ষাৎ হয়। হীরার খনি-সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এখন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারকে সহায়তা করছে ওয়াগনার বাহিনীর ভাড়াটে যোদ্ধারা।

এর আগে গত সপ্তাহে প্রিগোজিনকে বেলারুশে দেখা গিয়েছিল। টেলিগ্রামের একটি চ্যানেলে এক ভিডিওতে দেখা যায়, প্রিগোজিন যোদ্ধাদের স্বাগত জানাচ্ছেন এবং ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সম্প্রতি যা ঘটছে তার সমালোচনা করছেন। তিনি এমন আভাসও দেন যে, ওয়াগনার পরে কোনো এক সময় ওই যুদ্ধে আবার যোগ দিতে পারে।-

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top