News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বোলেরো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক ,আহত এক
Image

বোলেরো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক ,আহত এক

আগরতলা, ২৮ জুলাই (হি.স.) : বোলেরো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন ।ধলাই জেলায় মনু থানাধীন বিরাশি মাইল এলাকা জাতীয় সড়কে স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে কাঞ্চনবাড়ি দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিল। দমকল কর্মীরা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে বিরাশি মাইল সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনের মৃত্যুর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে জাতীয় সড়কের বিরাশি মাইল এলাকায় টিআর০৫এফ১৫৫৮ নম্বরের বোলেরো গাড়ির সাথে ডিএল১জিসি৫৪৫৩ নম্বরের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে দুইজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। তাঁরাই কাঞ্চনবাড়ির দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিলেন। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বিরাশি মাইল সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনের মৃত্যুর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় আহত হয়েছেন পদ্মবিলের বাসিন্দা নূর উদ্দিন আলী(২৬)। পাথরকান্দি অসমের বাসিন্দা মাসুক উদ্দিন (৫২) মারা গেছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top