News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্লোগান ও হইচইয়ে উত্তাল সংসদ; দিনের মতো মুলতুবি রাজ্যসভায়, লোকসভার কাজও পন্ড
Image

স্লোগান ও হইচইয়ে উত্তাল সংসদ; দিনের মতো মুলতুবি রাজ্যসভায়, লোকসভার কাজও পন্ড

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): মণিপুর ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটের হইহট্টগোলে শুক্রবারও উত্তাল হল সংসদের উভয়কক্ষ। বিরোধীদের স্লোগান ও হইচইয়ে এদিনও রাজ্যসভা ও লোকসভার কাজ পন্ড হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ও তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েনের মধ্যে এদিন বিতর্কের সাক্ষী থেকেছে উচ্চকক্ষ, এরপর দিনের মতো রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। লোকসভাতেও এদিন মণিপুর ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সরব হন বিরোধী সাংসদরা। হইহট্টগোলের মধ্যেই লোকসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। লোকসভায় এদিন অনাস্থা প্রস্তাব নিয়ে অবিলম্বে আলোচনার দাবি জানান বিরোধীরা। প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে শুক্রবার সকালে সংসদের বাইরেও বিক্ষোভ দেখান ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা। পাশাপাশি নিজেদের মধ্যে কৌশল ঠিক করতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকও করেন সমমনোভাবাপন্ন বিরোধীরা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top