News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংশোধনাগারে আইনজীবী ও মুহুরীদের ভীড় ঘিরে চাঞ্চল্য
Image

কেন্দ্রীয় সংশোধনাগারে আইনজীবী ও মুহুরীদের ভীড় ঘিরে চাঞ্চল্য


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ কেন্দ্রীয় সংশোধনাগারে আইনজীবী মুহুরীর ভীড়৷ সংশোধনাগারের কর্তৃপক্ষ  প্রণামী পেয়ে চুপ৷ অদ্ভুত কান্ডকারখানা চলছে সংশোধনাগারে৷ উঠছে নানা প্রশ্ণ৷ বেশ কয়েকমাস পূর্বে আগরতলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে আদালত চত্বরে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য পুলিশ লকআপে যে কোন আসামির ওকালাত নামায় স্বাক্ষর করার জন্য আসামির আইকার্ড আধারকার্ড বা যেকোন নথি জমা দেওয়ায় বাধ্যতামূলক করা হয়৷ যার ফলে বহু আইনজীবী ও মুহুরীর হৃদস্পন্দন থেমে যায়৷ বিশেষ করে এনডিপিএস মামলায় বহিরাজ্যের আসামির আইকার্ড বা আধারকার্ড সংগ্রহে সমস্যায় পড়ে যায় কিছু আইনজীবী ও মুহুরী৷ তাছাড়া অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও বাংলাদেশীদের কোন নথি না থাকার দরুন ওকালাতনামায় স্বাক্ষর করাতে পারছেন না কিছু আইনজীবী ও মুহুরী৷ তাই তারা বাধ্য হয়ে এখন নিশানা করে কেন্দ্রীয় সংশোধনাগারে৷ প্রায় প্রতিদিন একাংশ মুহুরী ও আইনজীবী  ভীড় জমায় সংশোধনাগারে৷  অভিযোগ তাতে লাভবান সংশোধনাগারের কর্তৃপক্ষ৷ আইনজীবী ও মুহুরীদের একাংশ জেল পুলিশকে যৎসামান্য প্রণামী দিয়ে নিজের ইচ্ছেমতো যেকোন মামলার আসামীদের সাথে কথা বলে ওকালাত নামায় স্বাক্ষর করে আদালতে হাজির করে৷ সংশোধনাগারে আসামিরা ওকালাত নামায় স্বাক্ষর করার  কোন নিয়মনীতি নেই৷ যার ফলে অন্য আইনজীবীদের মামলা একাংশ আইনজীবী ও মুহুরী আসামীদের ফুসলিয়ে তাদের ওকালাত নামায় স্বাক্ষর করে নিচ্ছে বলে অভিযোগ৷ তাতে বার এসোসিয়েশনের অন্যান্য আইনজীবীরা ক্ষোভে ফুঁসছেন৷ এখন প্রশ্ণ হল, আসামিদের ওকালাত নামায় স্বাক্ষরের ক্ষেত্রে পুলিশ কোর্টে নিয়ম থাকলে সংশোধনাগারের ক্ষেত্রে অন্য নিয়ম হবে কেন? মাসের মধ্যে কতবার আইনজীবী বা মুহুরীরা সংশোধনাগার ভিজিট করছে তার কি কোন হিসেব আছে কর্তৃপক্ষের কাছে৷ প্রয়োজনে আইনজীবী বা মুহুরীরা সংশোধনাগারে মাসে দুই তিনবার ভিজিট করতেই পারেন৷ তাই বলে সপ্তাহে চার পাঁচ দিন ভিজিট করবে নির্দিষ্ট কয়েকজন আইনজীবী ও মুহুরী? সংশোধনাগারের কর্তৃপক্ষও কি করে অনুমতি দিচ্ছেন৷ অনেকের অভিমত সংশোধনাগারের রেজেস্ট্রি খাতা ও সিসি টিভি ফুটেজ দেখলেই কোন কোন আইনজীবী ও মুহুরী সপ্তাহে চার পাঁচ দিন সংশোধনাগার ভিজিট করে অন্য আইনজীবীদের মামলার আসামিদের ফুসলিয়ে ছিনিয়ে নিয়ে যাচ্ছে তা জলের মতো পরিস্কার হয়ে যাবে৷ এক্ষেত্রে সংশোধনাগারের মন্ত্রী বা আগরতলা বার এসোসিয়েশনের কর্তৃপক্ষ কি ভূমিকা নেয় সেদিকে নজর আইনজীবীদের৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top