News Flash

  • Home
  • প্রধান খবর
  • গণতন্ত্রের প্রতি কোনও আগ্রহ, বিশ্বাস নেই প্রধানমন্ত্রী মোদীর : মল্লিকার্জুন খাড়গে
Image

গণতন্ত্রের প্রতি কোনও আগ্রহ, বিশ্বাস নেই প্রধানমন্ত্রী মোদীর : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): গণতন্ত্রের প্রতি কোনও আগ্রহ, বিশ্বাস নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজস্থান সফরের নিন্দা করে খাড়গে বলেছেন, “সংসদের অধিবেশন চলছে, আমরা দাবি করছি প্রধানমন্ত্রী এখানে এসে বক্তব্য রাখুন। কিন্তু তিনি রাজস্থানে রাজনৈতিক বক্তৃতা ও প্রচার করছেন। তিনি যখন সেখানে যেতে পারেন, তাহলে আধা ঘণ্টা সংসদে এসে বক্তব্যও তো রাখতে পারেন।”

এরপরই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “গণতন্ত্রের প্রতি কোনও আগ্রহ নেই তাঁর, গণতন্ত্রের প্রতি তাঁর বিশ্বাস নেই। তিনি গণতন্ত্র ও সংবিধান রক্ষা করতে চান না। তিনি সংসদকে অসম্মান করছেন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজস্থানের সিকারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top