News Flash

  • Home
  • দেশ
  • লাতেহার পলিটেকনিক কলেজের ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
Image

লাতেহার পলিটেকনিক কলেজের ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

লাতেহার, ২৫ জুলাই (হি.স.): ঝাড়খন্ডের বনপুর এলাকায় অমিত কুমার রবি নামে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। নিহত ছাত্র রামগড় জেলার বাসিন্দা। সে লাতেহার পলিটেকনিক কলেজের ছাত্র। যদিও প্রাথমিকভাবে পুরো ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

জানা গেছে, বনপুর এলাকায় একটি লজে ভাড়া নিয়ে থাকতেন অমিত কুমার রবি। সোমবার রাতে বন্ধ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে আশুতোষ কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের দেহ উদ্ধার করে হেফাজতে নেয়। বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রতিটি দিক বিবেচনায় রেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

যে কক্ষে ছাত্রর দেহ পাওয়া গেছে সেটি ভিতর থেকে সম্পূর্ণ তালাবদ্ধ ছিল বলে জানা গেছে। নিহত ছাত্রের কানে ইয়ার ফোনও লাগানো ছিল। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top