News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেঘালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলা, পাঁচ নিরাপত্তাকর্মী আহত
Image

মেঘালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলা, পাঁচ নিরাপত্তাকর্মী আহত

শিলং, ২৫ জুলাই (হি. স.) : সোমবার সন্ধেয় মেঘালয়ের তুরায় মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অফিস লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী তখন অফিসেই ছিলেন। এই হামলায় মুখ্যমন্ত্রী সাংমা নিরাপদে থাকলেও পাথরের আঘাতে তাঁর পাঁচ নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তুরা শহরে রাতের কারফিউ জারি করতে হয়।

কয়েকমাস আগে মেঘালয়ে নির্বাচনের পর নতুন জোট সরকার তৈরি হয়েছে। এনপিপি নেতা কনরাড সাংমার সঙ্গে জোট হয়েছে বিজেপির। অর্থাৎ মোদী-শাহর কথামতো মেঘালয়েও এখন ডবল ইঞ্জিন সরকার চলছে।

মেঘালয়ের রাজধানী শহর হল শিলং। কিন্তু গারো পাহাড়ের অধিবাসীদের দাবি, তুরাকে মেঘালয়ের শীতকালীন রাজধানী বানাতে হবে। এই দাবি নিয়ে একটি গোষ্ঠী অনশন আন্দোলন চালাচ্ছে। তাদেরই একাংশের সঙ্গে এদিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

তুরায় মুখ্যমন্ত্রীর সচিবালয় রয়েছে। সেখানে নাগরিক সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠীর নেতা ও প্রতিনিধিকে ডাকা হয়েছিল। আবার সেখানে সার্কিট হাউজেও একটি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন সাংমা।

প্রায় তিন ঘণ্টা ধরে শান্তিপূর্ণভাবেই বৈঠক চলছিল। হঠাৎ উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর অফিসের উপর চড়াও হয়ে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু এরই মধ্যে পাথরের আঘাতে পাঁচ জন নিরাপত্তা রক্ষী আহত হন।

আহত নিরাপত্তা কর্মীদের অবস্থা খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী সাংমা। সাংমা আহত নিরাপত্তা কর্মীদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ও চিকিৎসা খরচ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী সাংমা বলেছেন, এই হামলা দুর্ভাগ্যজনক। এমনকি এসব সংগঠনের প্রতিনিধিরাও জানেন না হামলাকারী কারা। এরা বাইরের লোক ছিল। তাদের খোঁজ করা হচ্ছে।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মু, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ, নয়াদিল্লি জেলায় জারি ১৬৩ ধারা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026
Scroll to Top