News Flash

  • Home
  • দেশ
  • বক্সিরহাটে অসম-বাংলা সীমান্তে জালনোট সহ আটক ব্যক্তি
Image

বক্সিরহাটে অসম-বাংলা সীমান্তে জালনোট সহ আটক ব্যক্তি

বক্সিরহাট, ২২ জুলাই (হি. স.) : কোচবিহারের অসম-বাংলা সীমান্তে জালনোট সহ এক ব্যক্তি ধরা পড়ল অসম পুলিশ ও সিআরপিএফের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বাড়ি অসম দ্বিতীয় খন্ড কালডোবা গ্রামে। তিনি স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শনিবার ছাগলিয়া পুলিশ ফাঁড়ির আইসি হীরক জ্যোতি দাস জানান, শুক্রবার রাতে অসমের ভাই বাজারে ৪৮ সিআরপিএফের কিউএসি টিম এবং ছাগলিয়া ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে জালনোট সহ ওই ব্যক্তিকে ধরে ফেলে। তার কাছে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার ১৫টি ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তের পর এদিন পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ভাই বাজার এলকার এক ব্যক্তিকে ৪০ লক্ষ টাকার জাল নোট দেওয়ার চুক্তি করেছিল। তার জন্য সে প্রথম পর্যায়ে ১৫টি জালনোট দেওয়ার জন্য এনেছিল। কিন্তু তার আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশ বাকি জাল টাকার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top