News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবলে নবোদয়কে হারিয়ে জয়ে ফিরলো মৌচাক
Image

বি-ডিভিশন ফুটবলে নবোদয়কে হারিয়ে জয়ে ফিরলো মৌচাক

মৌচাক-‌৬                                                                        নবোদয়-‌২

(‌বিপ্টোর-‌২,এলটন,জয়কুমার,প্রশান্ত,অ্যালেক্স)                                (‌বিশাল)‌‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।।দুর্বল নবোদয় সঙ্ঘকে সহজেই পরাজিত করলো মৌচাক ক্লাব। আর ওই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে আসলো মৌচাক ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শনিবার বিকেলে মৌচাক ক্লাব ৬-‌২ গোলে কার্যত বিধ্বস্ত করে পল্টু চৌধুরির নবোদয় সঙ্ঘকে। বিজয়ী দলের বিপ্টোর ত্রিপুরা জোড়া গোল করেন। সুজিত ঘোষের দলের ছেলেরা এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। মৌচাকের ফুটবলারদের দক্ষতা, শক্তি এবং গতির সামনে কার্যত দাড়াতেই পারেননি নবাগত নবোদয় সঙ্ঘের ফুটবলাররা। তবে এদিন আধ ডজন গোল না হয়ে যদি আরও বড় ব্যবধানে জয় পেতো মৌচাক তাহলে অবাক হওয়ার কিছু ছিলো না। দুটি গোল করলেও একাই আরও দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন মৌচাকের বিপ্টোর ত্রিপুরা। এদিন কিন্তু শুরুতে এগিয়ে গিয়েছিলো নবোদয় সঙ্ঘ। তবে শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেননি। ম্যাচ শুরুর ১২ মিনিটের মাথায় বিশাল চৌধুরির গোলে এগিয়ে যায় নবোদয় সঙ্ঘ। গোল হজম করার ৭ মিনিট পর ভি এলটন ডার্লং এর গোলে সমতা ফেরান মৌচাক। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে জয় কুমার জমাতিয়ার গোল এগিয়ে যায় মৌচাক। ৬২ মিনিটে প্রশান্ত নোয়াতিয়া, ৬৪ ও ৬৬ মিনিটে বিপ্টোর জমাতিয়া এবং ৬৯ মিনিটে অ্যালেক্স দেববর্মা মৌচাকের হয়ে গোল করেন। ম্যাচের ৭৬ মিনিটে নবোদয়ের বিশাল চৌধুরি নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান (‌২-‌৬)। রেফারি টিঙ্কু দে হলুদ কার্ড দেখান বিজীত দলের মনিষ দেববর্মাকে।‌

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top