News Flash

  • Home
  • খেলা
  • খরা কাটল বিদেশের মাটিতে ! ‘এক’ শতরানে সচিনকে টপকে গেলেন বিরাট
Image

খরা কাটল বিদেশের মাটিতে ! ‘এক’ শতরানে সচিনকে টপকে গেলেন বিরাট

পোর্ট অফ স্পেন, ২২ জুলাই(হি.স.): বিদেশের মাটিতে সেই ২০১৮ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে। শতরানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিরাট। এরপর ঘরের মাঠে সেঞ্চুরি এলেও দীর্ঘ ৫ বছর ধরে বিদেশের মাটিতে সেঞ্চুরির খরা কাটছিল না। সেই খরা কাটল এবং সঙ্গে হল রেকর্ডও।

পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টে এবং নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচে এমন ঐতিহাসিক একটা ম্যাচে শতরানের স্মরণীয় ইনিংস। টেস্ট কেরিয়ারে ২৯তম সেঞ্চুরিতে ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। একই সঙ্গে এই ম্যাচ আরও স্মরণীয় হয়ে থাকল বিরাটের জন্য। তিনি ‘এক’ শতরানে ছাপিয়ে গেলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে।

টেস্ট কেরিয়ারে ২৯তম এই শতরানটি আন্তর্জাতিক কেরিয়ারে বিরাটের ৭৬তম। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। শীর্ষে সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি একশো রয়েছে সচিনের। তবে ৫০০ ম্যাচের নিরিখে সচিনের চেয়ে এগিয়ে বিরাট। ৫০০ আন্তর্জাতিক ম্যাচে সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ছিল ৭৫। সেখানে ৫০০তম ম্যাচে বিরাট কোহলির ৭৬টির শতরান। এখনও একটা ইনিংস বাকি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একডজন সেঞ্চুরি হল বিরাটের। তাঁর সামনে এখন শুধুই কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি ১৩টি সেঞ্চুরি রয়েছে তার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কেরিয়ারের প্রথম ৫০০ আন্তর্জাতিক ম্যাচে শতরানের সংখ্যায় শীর্ষে বিরাট। দ্বিতীয় স্থানে সচিন। এরপর তালিকায় রয়েছেন জ্যাক কালিস, রিকি পন্টিংরাও। রিকি পন্টিং ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে করেছিলেন ৬৮টি সেঞ্চুরি। জ্যাক কালিসের ৬০টি সেঞ্চুরি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top