News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে গকুলনগরে আইনী সচেতনতামূলক শিবির
Image

সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে গকুলনগরে আইনী সচেতনতামূলক শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুলিশ নাগরিক সম্পর্ক ও আইন নিয়ে  গকুলনগর রাস্তার মাথায় কমিউনিটি হল ঘরে এক সচেতনামূলক শিবির অনুষ্ঠিত হয়৷ উক্ত শিবিরে উপস্থিত ছিলেন কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব ,  বিচারপতি এন সি দাস পিএসি সচিব এস ভট্টাচার্য, এসডিপিও পান্নালাল সেন ,সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক সহ পঞ্চায়েত প্রধান ও জনগণ৷মাননীয় বিচারপতি আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন পুলিশের যত ক্ষমতা আছে তার মধ্যে গ্রেফতারের ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ গ্রেপ্তার মানুষের স্বাধীনতা ও মানুষের মর্যাদা অধিকারকে ক্ষুন্ন করে৷ পুলিশের দ্বারা যত গ্রেপ্তার হয় তার ৬০ শতাংশ অপ্রয়োজনীয় এবং বেআইনি৷ পুলিশকে গ্রেপ্তারের আগে নালিশের সত্যতা সম্পর্কে যাচাই করতে হবে এবং ভিত্তিহীন সন্দেহবাসে শুধুমাত্র নালিশের ভিত্তিতে গ্রেপ্তার আইন সংগত নয়  বলে জানান৷ আরো বলেন পুলিশ ও নাগরিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে তার মধ্যেই সমাজকে সুশৃংখল করা সম্ভব৷ তাছাড়া আলোচনা করেন কমলা সাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top