News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়কের মৃত্যুতে রাজ্যভিত্তিক বনমহোৎসব স্থগিত
Image

বিধায়কের মৃত্যুতে রাজ্যভিত্তিক বনমহোৎসব স্থগিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে ৭৪ তম রাজ্যভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বক্সনগর এর বিধায়ক সামসুল হকের মৃত্যুর কারণে বনমহোৎসব বাতিল করা হয়৷ উদ্বোধন করার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার৷ উনি উপস্থিত হয়েছিলেন ধর্মনগরে৷ কিন্তু সিপিআইএম দলের বক্সনগরের বিধায়ক  শামসুল হকের আকস্মিক মৃত্যুর কারণে মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে যোগ দেননি৷ রাজ্যভিত্তিক বন মহোৎসবকে বাতিল ঘোষণা করা হয়৷ অন্যদিকে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে দুপুর একটা নাগাদ ধর্মনগর ফরেস্ট দপ্তরের উদ্যোগে আগর চাষীদেরকে নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে উপস্থিত ছিলেন চন্দ্রপ্রকাশ গোয়েল ডিরেক্টর জেনারেল অফ ফরেস্ট ভারত সরকার, এইচ বিজনেস উত্তর জেলা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, প্রবীণ আগারওয়াল ডাইরেক্টর এন সি ই সহ অন্যান্যরা৷ আধিকারিকরা গাছে জল ঢেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ উপস্থিত ছিলেন কামেশ্বর, কালাছড়া কদমতলা, কুর্তি পানিসাগর বিভিন্ন এলাকার সমস্ত আগর চাষিরা৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top