News Flash

  • Home
  • খেলা
  • হ্যান্ডবল খেলোয়াররা চাকরি প্রত্যাশী ক্রীড়ামন্ত্রী সকাশে দেখা করার আর্জি
Image

হ্যান্ডবল খেলোয়াররা চাকরি প্রত্যাশী ক্রীড়ামন্ত্রী সকাশে দেখা করার আর্জি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।। রাজ্যের হ্যান্ডবল খেলোয়াড়রা ক্রীড়া মন্ত্রী সকাশে দেখা করতে চাইছেন। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় তাঁরা ক্রীড়া মন্ত্রী সকাশে মিলিত হয়ে বিশেষ করে পুরস্কার বিজয়ী জাতীয় ও রাজ্যের সুনাম অর্জনকারী হ্যান্ডবল খেলোয়াররা চাকরির প্রত্যাশার কথা জানাতে চাইছেন। অন্যথায় খেলোয়াড়রা অনেকটাই হতাশাগ্রস্থ হচ্ছেন। সেই প্রেক্ষাপটে সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাইছেন। ‌ রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে দেখা করার সময় চেয়ে আবেদনপত্রে এসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে একসময় এ খেলোয়াড়রা জাতীয় মানের বিভিন্ন আসরে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন এবং পুরস্কারও এনেছেন। কিন্তু বর্তমানে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছে যে কোনও রকম প্রশিক্ষকের চাকরি না পেয়ে খেলোয়াড়দের মধ্যে হতাশা বিরাজ করছে। অনতিবিলম্বে তাদের চাকরির ব্যবস্থা করার লক্ষ্যে সংস্থার সাধারণ সম্পাদক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top