News Flash

  • Home
  • খেলা
  • এস.এম.কাপ ফুটবল রাজ্য আসরে উদয়পুর থেকে খেলবে গরিয়া স্কুল
Image

এস.এম.কাপ ফুটবল রাজ্য আসরে উদয়পুর থেকে খেলবে গরিয়া স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।।রাজ্য আসরে খেলার যোগ্যতা অর্জন করলো উদয়পুর মহকুমার গরিয়া আকাদেমি। গোমিত জেলার ফাইনালে গরিয়া আকাদেমি পরাজিত করে অমরপুর মহকুমার অমরপুর স্কুলকে। গোমতি জেলা  অনূর্ধ্ব-‌১৭ এস এম কাপ ফুটবলে। চন্দ্রপুর স্টেডিয়ামে হয় আসর। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সভাধিপতি দেবল দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, পঞ্চাযেত সমিতির চেয়ারম্যান সুজন সেন। দপ্তরের উপ অধিকর্তা বণজিৎ বাগচি প্রমুখ। ফাইনালে কার্যত একতরফা খেলে মহকুমার গরিয়া আকাদেমি ২-‌০ গোলে পরাজিত করে অমরপুর মহকুমার অমরপুর স্কুলকে। বিজয়ী দলের পক্ষে ম্যাচের ২৩ মিনিটে রাজু জমাতিয়া এবং ২৯ মিনিটে আনন্ত পদ জমাতিয়া গোল করেন। এর আগে দিনের প্রথম ম্যাচে অমরপুর মহকুমার অমরপুর স্কুল ৩‌-‌০ গোলে পরাজিত করেছিলো করবুক মহকুমার যতন কুমার স্কুলকে। বিজয়ী দলের পক্ষে সমীরণ দেববর্মা হ্যাটট্রিক করে। ২১ জুলাই হবে অনূর্ধ্ব-‌১৪ এস এম কাপ ফুটবলের গোমিত জেলার আসর। চন্দ্রপুর স্টেডিয়ামে হবে জেলা আসরটি।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top