News Flash

  • Home
  • দিনের খবর
  • “রাজ্যে হিংসায় এত মৃত্যু, কার বাড়ি গিয়েছেন মমতা”, প্রশ্ন দিলীপের
Image

“রাজ্যে হিংসায় এত মৃত্যু, কার বাড়ি গিয়েছেন মমতা”, প্রশ্ন দিলীপের

কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে বুধবার সেখানে গিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। এই নিয়ে এ দিন সাংবাদিকদের কাছে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, রাজ্যে হিংসায় এত মৃত্যু। কার কার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বুধবার মণিপুরে তৃণমূলের দলে রয়েছেন ৫ সাংসদ— ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধিদলের। গোষ্ঠীসংঘর্ষে গত কয়েকমাস ধরেই জ্বলছে বিজেপি-শাসিত মণিপুর।

অন্যদিকে বাংলার ভোট-সন্ত্রাস দেখতে রাজ্যে এসেছে বিজেপির ৫ মহিলা সাংসদ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পর আজ হাওড়ার আমতায় গেলেন তাঁরা। কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে। মঙ্গলবার দেগঙ্গার ৩টি এলাকায় যান সাংসদ সরোজ পাণ্ডেরা। কলকাতায় ফিরে মাহেশ্বরী ভবনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বিজেপির ৫ মহিলা সাংসদ। এর আগে রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিজেপির তথ্য অনুসন্ধানী দল গত সপ্তাহে রাজ্য এসেছিল।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top