News Flash

  • Home
  • দিনের খবর
  • “ইন্ডিয়া নাম দিলেই স্বদেশপ্রেমী হওয়া যায় না“, দাবি শুভেন্দুর
Image

“ইন্ডিয়া নাম দিলেই স্বদেশপ্রেমী হওয়া যায় না“, দাবি শুভেন্দুর

কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : বেঙ্গালুরুতে মঙ্গলবার বিরোধীদের জোট নিয়ে বুধবার মিছিলে তোপ দাগেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ইন্ডিয়া নাম দিলেই স্বদেশপ্রেমী হওয়া যায় না। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতে থাকত। তাই ইন্ডিয়া নাম দিয়ে বিভ্রান্ত করা যাবে না। মানুষ মোদীজির হাতেই দেশ আগামী কয়েক দশক রাখবে।”

শুভেন্দুবাবু বলেন, “গত লোকসভা ভোটের আগেও ১৯ জানুয়ারি কলকাতায় এরকমই একটা সার্কাস হয়েছিল। সেই সময় নাম দিয়েছিলেন ইউনাইটেড ইন্ডিয়া। তার পরিণতি গোটা দেশের মানুষ দেখেছে। বাংলাতে তৃণমূল ৩৪ থেকে ২২-এ নেমেছে। আর বিজেপি ২ থেকে বেড়ে ১৮-এ পৌঁছেছে। এই পরিবারবাদী লোকেরা, দুর্নীতিগ্রস্ত পার্টিরা ইডি, সিবিআই থেকে বাঁচতে বেঙ্গালুরুতে ফাইভ স্টার মিটিং করেছে।”

দিলীপ ঘোষের পর শুভেন্দু অধিকারী মঞ্চে উঠেই ‘ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে এবং তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, “মাত্র ২৪ ঘণ্টার নোটিশে হাজার-হাজার বিজেপি কর্মী রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই বিশাল মিছিলে হাজির হয়েছেন।”

বিজেপির এদিনের মিছিলে মুখ্যমন্ত্রীর কথাতেই পুলিশ আধিকারিক বিনীত গোয়েল অনুমতি দেয়নি তোপ দেগে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী। তাঁর তোপ, “যদি বুকের পাটা থাকে তো এই মিছিল আটকে দেখাও।”

বেঙ্গালুরুতে বিরোধীদের মিটিংয়ে বিজেপির কোনও ক্ষতি হবে না দাবি জানিয়ে শুভেন্দুবাবু বলেন, “একদিকে মোদীজি আর অন্যদিকে, দুর্নীতিগ্রস্তরা। আগলিবার মোদীজি ৪০০ পার।”

পঞ্চায়েত ভোটের হিংসা নিয়েও রাজ্যের শাসকদলকে কড়া তোপ দাগেন শুভেন্দু অধিকারী। ত্রিস্তরীয় ভোট ত্রিস্তরীয় লুঠ হয়েছে এবং এরই প্রতিবাদে এদিনের মেগা মিছিল বলে শাসকদলকে রীতিমতো হুঁশিয়ারি দেন শুভেন্দুবাবু। তাঁর বক্তব্যের পর বক্তব্য দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top